Nabadhara
ঢাকারবিবার , ৩১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদক নির্মূলে মুক্তিযোদ্ধাদের  আর একটি যুদ্ধে অংশগ্রহণের আহবান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের 

ঝিনাইদহ প্রতিনিধি 
মে ৩১, ২০২৬ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি 

মাদকের ভয়াল থাবা থেকে দেশের তরুণ ও যুব সমাজকে বাঁচাতে আর একটি যুদ্ধে অংশগ্রহণে মুক্তিযোদ্ধাদের  আহবান জানালেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

 

রোববার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে  জেলা মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বীর মুক্তিযোদ্ধাদের এ আহবান জানান। জেলার প্রতিটি  ইউনিয়নের গ্রাম ও পাড়া মহল্লায় মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে মাদক নির্মূল কমিটি গঠনের প্রস্তাব করেন।

শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কতৃক আয়োজিত জেলা সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুল মজিদ মাস্টার।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ঝিনাইদহ জেলা প্রশাসক মো. নোমান হোসেন জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল

জেলা পরিষদের প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ও শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান।  সমাবেশে জেলার ৬ টি উপজেলা থেকে কয়েকশত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা ফরিদ রেজার স্বাগত বক্তব্যের পর জেলার সবগুলো উপজেলার আহবায়কবৃন্দ তাদের সমস্যার কথা তুলে ধরেন।  মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবির বিষয়ে আইনমন্ত্রীর পাশাপাশি জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, পুলিশ সুপার তাদের দায়িত্বের মধ্য থেকে যা যা করার তারা সবটুকু করার আশ্বাস দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।