Nabadhara
ঢাকারবিবার , ৩১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও মাদকদ্রব্য উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
মে ৩১, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য প্রায় ৫৭ হাজার টাকা।

রোববার (৩১ মে) দুপুর সাড়ে ১২টায় বিজিবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ প্রাগপুর বিওপির টহল দল ভোর সাড়ে ৫টার দিকে সীমান্ত পিলার-১৪৮ এর কাছাকাছি গরুরা মিস্ত্রীপাড়া কবরস্থান এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় স্ক্যাপ সিরাপ উদ্ধার করা হয়।

অন্যদিকে, শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে জামালপুর বিওপির টহল দল সীমান্ত পিলার-১৫২/২-এস এর নিকটবর্তী জামালপুর মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৮ বোতল ভারতীয় মদ এবং ২৫ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ ধরনের অভিযান দেশের সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।