Nabadhara
ঢাকাসোমবার , ১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে সড়কে ধান মাড়াই ও খড় শুকানোয় ৩ জনকে অর্থদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি
জুন ১, ২০২৬ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে আঞ্চলিক সড়কে ধান মাড়াই ও খড় শুকানোর অপরাধে তিনজনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেলে উপজেলার তিনটি পৃথক স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—কালাই পৌরসভার শিমলতলী গ্রামের মৃত হারেজের ছেলে সাইদুর রহমান, একই এলাকার সরাইল গ্রামের ছাত্তার মণ্ডলের ছেলে আনিসুর রহমান এবং পুনট গ্রামের আক্কাছ আলীর ছেলে আবু বক্কর। এর মধ্যে সাইদুর রহমানকে ১ হাজার টাকা এবং বাকি দুজনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সড়কের ওপর ধান মাড়াই ও খড় শুকানোর কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এবং দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী তিনজনকে মোট ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

তিনি আরও বলেন, জননিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।