Nabadhara
ঢাকাসোমবার , ১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে মোটরসাইকেল ঠেলে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ

যশোর প্রতিনিধি
জুন ১, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরে জ্বালানি তেলের দাম লিটার প্রতি পাঁচ টাকা বৃদ্ধির প্রতিবাদ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) । সোমবার (১ জুন) বিকেলে সংগঠনটির নেতাকর্মীরা মোটরসাইকেল ঠেলে শহরে বিক্ষোভ মিছিল করেন।

চিত্রামোড় থেকে কর্মসূচি শুরু হয়। পরে গাড়িখানা তেল পাম্পের সামনে মোটরসাইকেল রেখে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সমন্বয়কারী মুনির আজাদ, যুবশক্তি ও ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

খালেদ সাইফুল্লাহ জুয়েল বলেন, ‘নির্বাচনের মাত্র ১০০ দিনের মধ্যেই সরকারের বিরুদ্ধে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। জনগণ আশা করেছিল, নতুন সরকার তাদের প্রত্যাশা পূরণ করবে। কিন্তু সরকার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।’

তিনি বলেন, এর আগে আন্তর্জাতিক পরিস্থিতি ও হরমুজ প্রণালীর সংকটের কারণে তেলের দাম বৃদ্ধির বিষয়টি মেনে নেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকার পরও দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই।

তিনি অভিযোগ করেন, সরকার সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে এবং ধারাবাহিকভাবে গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। পরিস্থিতির পরিবর্তন না হলে প্রয়োজন হলে আবারও গণ-অভ্যুত্থানের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ার উচ্চারণ করেন।

মুনির আজাদ বলেন, রাতের অন্ধকারে তেলের দাম বাড়িয়ে সরকার অতীতের স্বৈরাচারী সরকারের মতো আচরণ করছে। বিশ্ববাজারের পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

জেলা যুবশক্তির মুখ্য সংগঠক সোহানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে যুবশক্তির কেন্দ্রীয় নেতা বায়োজিদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

প্রসঙ্গত, এক মাসের ব্যবধানে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে সরকার। নতুন ঘোষণায় ডিজেলের দাম অপরিবর্তিত রেখে প্রতি লিটার অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম পাঁচ টাকা বাড়ানো হয়েছে।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।