Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে উপজেলা স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নিয়ামত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. ডালিম ফকির।

চিতলমারী উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব এলাহি মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জবরুল শেখ, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল তরফদার নিয়াজ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ইউসুফ শেখ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন আজিম, কলাতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাহিদ শেখ, শিবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুষার, বড়বাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রনি শেখ এবং উপজেলা ওলামা দলের মাওলানা ইয়াসিন ফকির।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধের অবদান এবং দেশের উন্নয়নে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার সাতটি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।