Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ট্রাকচাপায় পথচারী নারী নিহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুলাই ১০, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার সদর উপজেলায় ট্রাকচাপায় আফরোজা বেগম নামে এক পথচারী নারী নিহত হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) বিকেল ৩টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার মধুপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আফরোজা বেগম ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আমতলা বড়ইচারা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, কুষ্টিয়া সদর উপজেলার তৈলটুপি গ্রামে খালুর কুলখানিতে অংশ নিয়ে বাড়ি ফিরছিলেন আফরোজা বেগম। পথে মধুপুর বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় বালুবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌড়াস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।