Nabadhara
ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গী প্রেসক্লাব মার্কেটসহ দুই স্থানে আগুন, পুড়ল ১০ দোকান- ক্ষতি অর্ধকোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
অক্টোবর ১৭, ২০২৬ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই দুই দিনের মাথায় কয়েকশ গজের মধ্যে পৃথক দুটি মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে টঙ্গী প্রেসক্লাব মার্কেটসহ দুটি মার্কেটে অগ্নিকাণ্ডে ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন টঙ্গী প্রেসক্লাব মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানান। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী প্রেসক্লাবের সভাপতি আলহাজ মো. মেরাজ উদ্দিন জানান, আগুনে মার্কেটের ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ এবং দুটি আংশিক পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাঁদের ধারণা।

মার্কেটের সাইমন ট্রান্সপোর্ট এজেন্সি অ্যান্ড ক্যারিং সেন্টারের স্বত্বাধিকারী মো. বাদল মিয়া বলেন, তাঁর প্রতিষ্ঠানে থাকা প্রায় ৩০ লাখ টাকার মূল্যবান যন্ত্রাংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম বলেন, রাত ১২টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। পরে রাত ১টা ১৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। একই রাতে রাত ২টা ৪০ মিনিটে খাঁপাড়ার আমিন মোল্লা বিজনেস কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ওই কমপ্লেক্সের দুটি কাপড়ের দোকান আগুনে পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আজিজুল হক বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর পেছনে নাশকতা রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা প্রয়োজন। আগুন লাগার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।