Nabadhara
ঢাকাবুধবার , ২২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারে অভিযোগে হুজুর আটক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুলাই ২২, ২০২৬ ৯:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার ‘বড় হুজুর’ মো. মোস্তাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের তালোয়া হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং থেকে তাকে আটক করা হয়। আটক মোস্তাফিজুর রহমান ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে।

এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ১২ জুলাই মাদ্রাসার অন্য শিক্ষার্থীরা পরীক্ষা দিতে গেলে ৫ জন শিশু মাদ্রাসায় ঘুমাচ্ছিল। বেলা ১১টার দিকে হুজুর মোস্তাফিজুর রহমান ওই ১০ বছর বয়সী শিক্ষার্থীকে তার কক্ষে নিয়ে বলাৎকার করেন। ঘটনাটি অন্য শিশুরা দেখে ফেললেও ভয়ে কাউকে কিছু বলতে সাহস পায়নি। পরবর্তীতে শিক্ষার্থীদের মধ্যে কথা ছড়িয়ে পড়লে বিষয়টি মাদ্রাসায় জানাজানি হয়।

অভিযোগ উঠেছে, এ ঘটনা ধামাচাপা দিতে মাদ্রাসা কমিটি মঙ্গলবার দুপুরে সালিশ বৈঠকের আয়োজন করে। খবর পেয়ে স্থানীয় জনতা ভিড় জমালে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত হুজুরকে আটক করে। ভুক্তভোগী শিক্ষার্থী ও তার বাবাকেও থানায় নিয়ে যাওয়া হয়।

ভুক্তভোগী শিশুটি জানায়, হুজুর তাকে জোর করে বলাৎকার করেছেন এবং “স্বপ্ন দেখছ” বলে ভয় দেখিয়েছেন। শিশুটির বাবা বলেন, “হুজুর একাধিকবার আমার ছেলেকে বলাৎকার করেছে। সালিশ বসানোর খবর পেয়ে মাদ্রাসায় গিয়ে দেখি তারা বিষয়টি মিটমাট করার চেষ্টা করছে। আমি সঠিক বিচার চাই।”

মাদ্রাসা কমিটির সভাপতি মো. জুলফিকার মাহমুদ সালিশ বৈঠকের কথা স্বীকার করে বলেন, “ঘটনাটি জানার পর সদস্যদের নিয়ে বৈঠক বসানো হয়েছিল। বিষয়টি এখনও স্পষ্ট নয়। আজ বুধবার আরও বড় পরিসরে সালিশ বসবে।”

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল টিম পাঠিয়ে অভিযুক্ত, ভুক্তভোগী ও তার বাবাকে থানায় আনা হয়েছে। ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।