Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় নাশকতা মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি
অক্টোবর ৬, ২০২৬ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদায় নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গ্রেপ্তাররা হলেন—তেরখাদা উপজেলা আওয়ামী লীগের বন ও কৃষিবিষয়ক সম্পাদক শওকত মোল্লা এবং আজগড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লিটু মোল্লা।

পুলিশ সূত্রে জানা যায়, নাশকতার মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় উপজেলা সদরের পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে শওকত মোল্লা এবং শেখপুরা এলাকায় অভিযান চালিয়ে লিটু মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস বলেন, ‘গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তেরখাদায় পুলিশের নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।