Nabadhara
ঢাকাবুধবার , ২২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে বেসিক ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত

শফিকুল ইসলাম,চিতলমারী 
জুলাই ২২, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম,চিতলমারী 

“সেবা গ্রহণ করুন ও ব্যাংকে হিসাব খুলুন, সঞ্চয়ী হয়ে স্বাবলম্বী হোন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে বেসিক ব্যাংকের উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চিতলমারী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে বেসিক ব্যাংক চিতলমারী শাখার প্রিন্সিপাল অফিসার মো. রেজাউল করিম, সিনিয়র অফিসার ফয়সাল হোসেন, সহকারী কর্মকর্তা আলামিন হোসাইনসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এ সময় ব্যাংক কর্মকর্তারা জানান, বেসিক ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে অর্থ ব্যবস্থাপনা, সঞ্চয়ের গুরুত্ব এবং ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে সচেতন ও দক্ষ করে তোলা। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বেসিক ব্যাংক এ কার্যক্রম পরিচালনা করছে। এর মাধ্যমে সমাজের নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় আনার পাশাপাশি সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।