Nabadhara
ঢাকাবুধবার , ২২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে বিতর্কের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Link Copied!

আনিসুর রহমান,শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন অভিযোগের প্রতিবাদ ও ব্যাখ্যার দাবিতে নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টায় জে.সি. কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলাইমান কবির। বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আশেকে এলাহী মুন্না, বিএনপি নেতা প্রভাষক আবু সাঈদ, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মাসুদুল আলম, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম, বিএনপির মহিলা নেত্রী নুরজাহান পারভীন ঝর্ণা এবং উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুসহ অন্যরা।

বক্তারা দাবি করেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ভিডিও ভাইরাল হয়েছে। পরে এ বিষয়ে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ব্যাখ্যা দেওয়া হয়। পাশাপাশি বিষয়টি নিয়ে বিভিন্ন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ভিন্ন বক্তব্য ও তথ্য প্রকাশ করেছেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রকাশিত বিভিন্ন তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্য এবং সংশ্লিষ্ট নথিতে অসামঞ্জস্য রয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তারা। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, এ বিষয়ে সন্তোষজনক ব্যবস্থা গ্রহণ না হলে নাগরিক সমাজের ব্যানারে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।