Nabadhara
ঢাকাবুধবার , ২২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাত্র ৪২ কর্মদিবসে ফল প্রকাশ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুলাই ২২, ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা ও প্রশাসনিক দক্ষতার মাধ্যমে পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৪২ কর্মদিবসের (ছুটিসহ ৫৩ দিন) মধ্যে ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা-২০২৪-এর ফল প্রকাশ করে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, খাতা মূল্যায়ন, নম্বর সংযোজন, তথ্য যাচাই এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করে গত ১১ জুলাই ফলাফল প্রকাশ করা হয়। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অন্যতম দ্রুততম ফল প্রকাশের ঘটনা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর শিক্ষা, প্রশাসন ও সেবার মানোন্নয়নে তথ্যপ্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর ফলে পরীক্ষা ব্যবস্থাপনায় এসেছে উল্লেখযোগ্য গতি ও স্বচ্ছতা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন,

“জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, গতিশীল ও শিক্ষার্থীবান্ধব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের যে অঙ্গীকার আমরা গ্রহণ করেছি, দ্রুত সময়ে ফল প্রকাশ তারই বাস্তব প্রতিফলন। স্বচ্ছতা বজায় রেখে মাত্র ৪২ কর্মদিবসে নির্ভুলভাবে ফল প্রকাশ আমাদের প্রশাসনিক সক্ষমতা ও সমন্বিত প্রচেষ্টার ফল।”

 

তিনি আরও বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম বলেন, পরীক্ষা-পরবর্তী প্রতিটি ধাপ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন করা হয়েছে। ঈদুল আজহার ১১ দিনের সরকারি ছুটি থাকা সত্ত্বেও খাতা মূল্যায়ন, নম্বর সংযোজন, তথ্য যাচাই ও ফল প্রস্তুতের কাজ সমন্বিতভাবে পরিচালিত হওয়ায় স্বল্প সময়ে ফল প্রকাশ সম্ভব হয়েছে।

গত ২০ এপ্রিল ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়ে ১৮ মে শেষ হয়। এতে দেশের ১ হাজার ৯১৫টি কলেজের ১ লাখ ৯৭ হাজার ৬১৫ জন শিক্ষার্থী ৬৪৭টি কেন্দ্রে অংশ নেন। এবার গড় পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ।

রেকর্ড সময়ে ফল প্রকাশে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষাবিদদের মতে, একসময় দীর্ঘ সেশনজট ও ফল প্রকাশে বিলম্বের জন্য সমালোচিত জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা ও প্রশাসনিক দক্ষতার মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের নজির স্থাপন করেছে। তাদের মতে, মাত্র ৪২ কর্মদিবসে ফল প্রকাশ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্যও একটি অনুসরণযোগ্য উদাহরণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।