Nabadhara
ঢাকারবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটার জেলের জালে ২৬ কেজির বিশাল সামুদ্রিক ভোল মাছ, বিক্রি ৩৫ হাজার টাকায়

Link Copied!

অশোক মুখার্জি,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২৬ কেজি ওজনের একটি বিশাল সামুদ্রিক ভোল (ক্রোকার) মাছ। বিরল আকারের এ মাছটি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিলামে ৩৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে মাছটি অবতরণ কেন্দ্রে আনা হলে এর বিশাল আকৃতি দেখতে জেলে, মাছ ব্যবসায়ী ও সাধারণ মানুষের ভিড় জমে যায়।

জানা যায়, এফবি সিফাত নামের একটি মাছ ধরার ট্রলারের জেলেরা বঙ্গোপসাগরের সোনারচর এলাকায় জাল ফেললে মাছটি ধরা পড়ে। পরে মাছটি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের সিফাত এন্টারপ্রাইজ আড়তে নিয়ে আসা হলে নিলামের মাধ্যমে ৩৫ হাজার টাকায় বিক্রি হয়।

ট্রলারের জেলে রহিম মাঝি জানান, জাল তোলার সময় হঠাৎ বড় আকারের মাছটি উঠে আসে। পরে নিশ্চিত হন এটি একটি বিশাল সামুদ্রিক ভোল মাছ। এমন মাছ খুব কমই ধরা পড়ে। ভালো দাম পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

মাছটির ক্রেতা ও আড়তমালিক মিজানুর রহমান বলেন, মাছটির আকার ও গুণগত মান খুবই ভালো। ৩৫ হাজার টাকায় কিনেছেন এবং এটি ঢাকার বাজারে বিক্রির জন্য পাঠানো হবে। সেখানে আরও ভালো দাম পাওয়ার আশা করছেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সামুদ্রিক ভোল বা ক্রোকার (Croaker) বঙ্গোপসাগরের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মাছ। সাধারণত এত বড় আকারের ভোল মাছ খুব একটা ধরা পড়ে না। ২৬ কেজি ওজনের ভোল মাছ ধরা পড়া একটি উল্লেখযোগ্য ঘটনা এবং এ ধরনের মাছের বাজারমূল্যও তুলনামূলকভাবে বেশি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।