Nabadhara
ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শতবর্ষ উদযাপনের প্রস্তুতিতে অশ্বিনী কুমার ইনস্টিটিউশনে আনন্দ র‍্যালি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

“শতবর্ষের টানে, এসো মিলি প্রাণে প্রাণে”—এই স্লোগানে বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপনের প্রস্তুতি উপলক্ষে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের অংশগ্রহণে র‍্যালিটি বের হয়। পরে ঢাকা-বরিশাল মহাসড়ক প্রদক্ষিণ করে এটি আবার ইনস্টিটিউশন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন শতবর্ষ উদযাপন সংশ্লিষ্ট উপদেষ্টা পরিষদের আহ্বায়ক সদানন্দ চক্রবর্তী, পরিচালনা পর্ষদের সভাপতি অসীম কুমার ওঝা, সহসভাপতি আব্বাস আলী সরদার, সাধারণ সম্পাদক ইমদাদুল হক পান্না, সহসম্পাদক মো. কবির সরদার, কামরুল আহসান রাসেল, উপদেষ্টা পরিষদের সদস্য ফিরোজ সরদার, মোশারফ হোসেন সরদার, আলমগীর হোসেন মোল্লা, জাভেদ হোসেন রানাসহ অনেকে।

উল্লেখ্য, বিখ্যাত বাঙালি শিক্ষাবিদ, সমাজসেবক ও রাজনীতিবিদ মহাত্মা অশ্বিনী কুমার দত্তের স্মৃতি রক্ষার্থে ১৯২৭ সালের ২ জানুয়ারি তাঁর পৈতৃক ভিটা বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামে প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়। আগামী ২০২৭ সালে প্রতিষ্ঠানটির শতবর্ষ উদযাপন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।