Nabadhara
ঢাকাসোমবার , ৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাড়িওয়ালার সঙ্গে আপত্তিকর অবস্থায় কলেজছাত্রী আটক, আদালতের মাধ্যমে কারাগারে

নওগাঁ প্রতিনিধি
আগস্ট ৩, ২০২৬ ৯:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ভাড়াটিয়া এক কলেজছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় থাকার অভিযোগে বাড়িওয়ালা আলেফ (৪৫) ও আসমাউল হোসনা (২৩) নামে এক কলেজছাত্রীকে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২ আগস্ট) সকালে উপজেলার সদর এলাকার ঘোষপাড়া বয়লার পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

আটক আলেফ উপজেলার চকগোবিন্দ গ্রামের মৃত উমর আলীর ছেলে। অপরদিকে আসমাউল হোসনা ধামইরহাট উপজেলার ধানতারা গ্রামের আতোয়ারের মেয়ে। তিনি নওগাঁ সদরের একটি কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে আলেফের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন ওই কলেজছাত্রী। রোববার সকালে আলেফের স্ত্রী ও তার আগের পক্ষের মেয়ে তাদের একটি কক্ষে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলা দায়েরের পর রোববার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

তবে এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে এখনো প্রমাণিত হয়নি। মামলার পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।