Nabadhara
ঢাকাসোমবার , ৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে ২২৬ অসহায় নারীর মাঝে বিনামূল্যে ৩০ কেজি করে পুষ্টিকর চাল বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি
আগস্ট ৩, ২০২৬ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বসবাসরত ২২৬ জন দরিদ্র, অসহায় ও কর্মহীন নারীর মাঝে সরকারের ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) প্রকল্পের আওতায় বিনামূল্যে ৩০ কেজি করে পুষ্টিকর চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় একযোগে এ কার্যক্রম পরিচালিত হয়। এর অংশ হিসেবে আটাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপকারভোগীদের হাতে চাল তুলে দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. স. ম. সামছুল আরেফিন চৌধুরী (আবু)।

চাল বিতরণ কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, সচিব ও গ্রাম পুলিশ সার্বক্ষণিক তদারকি করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব সাগর চন্দ্র রায়, সংরক্ষিত মহিলা সদস্য গোধূলী রানী, মোছা. কুলছুমা বেগম, ললিতা রানীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগীরা।

চাল পেয়ে উপকারভোগী নারীরা সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তার চাল তাদের পরিবারের খাদ্যসংকট কিছুটা লাঘব করবে এবং দৈনন্দিন জীবনযাত্রায় স্বস্তি এনে দেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।