নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি মামলায় ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ও মাধবদী থানার পাইকারচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার নির্দেশক্রমে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর আওতায় তিনটি মামলা করা হয়। এসব মামলায় মোট ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।
জেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পদের অপব্যবহার ও অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে রাজস্ব ক্ষতি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

