Nabadhara
ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে অনুমোদনহীন পশুখাদ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
অক্টোবর ৪, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া পশুখাদ্য বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খান। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

অভিযানকালে লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রির দায়ে মেসার্স জান্নাতি ও ফিডস নামের দুটি প্রতিষ্ঠানকে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইনে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রির দায়ে প্রতিষ্ঠান দুটিকে আইনের আওতায় এনে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।