Nabadhara
ঢাকাশনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে শিক্ষার্থীদের বৃত্তি দিতে পরীক্ষা অনুষ্ঠিত

এসআই মল্লিক, ঝিনাইদহ প্রতিনিধি
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

এসআই মল্লিক, ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে জনহিতৈষী সংস্থা ‘কল্যাণ’-এর উদ্যোগে উপজেলার বিআইজিবি মাধ্যমিক বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সংস্থাটি দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে শিক্ষা বিস্তারে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি বছর উপজেলার রায়গ্রাম, মালিয়াট ও নিয়ামতপুর ইউনিয়নের ৩০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়ন থেকে ১০ জন করে মোট ৩০ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৩ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে।

সংস্থা ‘কল্যাণ’ প্রতিবছর মাধ্যমিক পর্যায়ের ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়ে আসছে।

শনিবার অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা পরিদর্শন ও খাতা মূল্যায়ন কার্যক্রমে উপস্থিত ছিলেন সংস্থাটির সভাপতি শামছুজ্জামান লাভলু ও সাধারণ সম্পাদক মো. মুছা করিম।

এ ছাড়া উপস্থিত ছিলেন অধ্যক্ষ বিকাশ রায়, অধ্যক্ষ সোবাহান, সমাজসেবক মঈনউদ্দীন, আলতাফ হোসেন, ইচাহক হক, আশাদুল ইসলাম, ফরিদ উদ্দীন আহম্মেদ, মামুনুর রশীদ লিটন, নাহিদ নেওয়াজ, গোলাম কিবরিয়া, নুরুল ইসলাম শেখ ও আজাদুর রহমানসহ তিন ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।