আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলী উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমানের সঙ্গে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিদের পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলামসহ আমতলী প্রেসক্লাব ও সাংবাদিক সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এ সময় বক্তব্য রাখেন আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সহসভাপতি মো. জসিম উদ্দিন হাওলাদার, সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজ, প্রেসক্লাবের সহসভাপতি এস এম নাসির মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহসিন মাতুব্বর, আব্দুর রহমান, সাংবাদিক নাসরিন সিপু, আবু জিহাদ ও মাহাতাবুর রহমানসহ স্থানীয় সাংবাদিকরা।
পরে বেলা ১১টায় একই স্থানে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট অধ্যাপক আব্দুল মজিদ মল্লিক, আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ ড. মুহাম্মদ জামাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন খান, মুক্তিযোদ্ধা সংসদের আমতলী উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. কবির উদ্দিন ফকির ও সাবেক সদস্যসচিব জালাল আহমেদ খান।
এ ছাড়া ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ওমর ফারুক, জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইলিয়াস হোসেন, এনসিপির সমন্বয়ক মো. বায়জিদ, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ সাইদুল ইসলাম, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন, স্কাউট সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আমতলী উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, সামাজিক সমস্যা ও জনসেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। নবাগত ইউএনও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।

