Nabadhara
ঢাকাসোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে মেশিনে আটকে মিল মালিক নিহত

ফেনী প্রতিনিধি
সেপ্টেম্বর ৭, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনী শহরের মুক্ত বাজার এলাকায় হলুদ-মরিচ গুঁড়ো করার মেশিনে আটকে নুরুল ইসলাম ছুট্টু (৫৫) নামে এক মিল মালিক নিহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।

নিহত নুরুল ইসলাম ছুট্টুর বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামে। তিনি মুক্ত বাজার এলাকায় হলুদ-মরিচ গুঁড়ো করার মিল পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে মিলে কাজ করার সময় অসাবধানতাবশত তিনি গুঁড়ো করার মেশিনে আটকে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।