Nabadhara
ঢাকাসোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্বামীর নির্যাতনে নিহত মুক্তার সন্তানদের পাশে উপজেলা প্রশাসন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
সেপ্টেম্বর ৭, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে স্বামীর নির্যাতনে নিহত গৃহবধূ মুক্তা আক্তারের দুই শিশুসন্তানের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। শিশু দুটির জন্য নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুধল ইউনিয়নের ষড়শি গ্রামে নিহত মুক্তা আক্তারের বাড়িতে গিয়ে এসব সহায়তা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল। এ সময় শিশু দুটির জন্য নগদ ১০ হাজার টাকা, খাদ্যসামগ্রী ও দৈনন্দিন ব্যবহার্য প্রয়োজনীয় জিনিস পরিবারের সদস্যদের হাতে তুলে দেন তিনি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মর্মান্তিক এ ঘটনায় নিহতের দুই শিশুসন্তান যেন মানবেতর পরিস্থিতিতে না পড়ে, সে বিষয়টি বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে তাদের পাশে দাঁড়ানো হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী শিশু দুটিকে সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হবে।

নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, মুক্তা আক্তার দুই সন্তানের জননী ছিলেন। গত ২ সেপ্টেম্বর ঢাকার খিলক্ষেত এলাকায় একটি ভাড়া বাসায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। পরকীয়ার সন্দেহে স্বামী তাঁকে মারধর করেন বলেও অভিযোগ রয়েছে।

নির্যাতনের সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে মুক্তা আক্তারের মৃত্যুর ঘটনায় তাঁর স্বামী সোহেল শিকদারকে পুলিশ গ্রেপ্তার করে।

মুক্তার মৃত্যুর পর তাঁর দুই শিশুসন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বজন ও স্থানীয়রা। এ অবস্থায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা পাওয়ায় পরিবারটি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।