Nabadhara
ঢাকাসোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে ১০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

আমতলী (বরগুনা) প্রতিনিধি
সেপ্টেম্বর ৭, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে ১০০ গ্রাম গাঁজাসহ জোসনা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মহিষকাটা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জোসনা বেগম মহিষকাটা বাজার এলাকার সাইদুল মোল্লার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিষকাটা বাজার এলাকায় অভিযান চালায় আমতলী থানা পুলিশ। এ সময় জোসনা বেগমকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, জোসনা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।