Nabadhara
ঢাকাসোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক

নওগাঁ প্রতিনিধি
সেপ্টেম্বর ৭, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে স্কুল থেকে দোকানে খাবার জিনিস কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন ৯ বছর বয়সী তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার পারইল বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোজাম্মেল হক মজা (৭০) নামে এক মুদি দোকানদারকে (ব্যবসায়ী) আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটককৃত মোজাম্মেল হক মজা পারইল হাটখোলাপাড়া গ্রামের মৃত আব্দুল প্রামানিকের ছেলে। দুপুরের দিকে ঘটনাস্থল থেকে তাকে আটক করে নিয়ে থানায় আসে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। প্রতিদিনের ন্যায় সোমবার সকালে সে স্কুলে যায়। সকাল আনুমানিক ১১ টার দিকে স্কুল থেকে পাশে মোজাম্মেল হক মজার দোকানে খাবার জিনিস কিনতে যান। এ সময় ওই শিক্ষার্থীকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণচেষ্টা চালায় ব্যবসায়ী মোজাম্মেল হক মজা। এ সময় শিশুটি চিৎকার করতে লাগলে স্থানীয় লোকজন এসে মজাকে আটক করে ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে।

সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে ব্যবসায়ী মজাকে আটক করে পুলিশ থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় থানায় ধর্ষণচেষ্টা মামলা দায়েরের প্রস্ততি চলছে। আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।