Nabadhara
ঢাকাবুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে সৈয়দ আবুল হোসেন কলেজের নাম পরিবর্তনের উদ্যোগে ক্ষোভ

মো. মিজানুর রহমান, কালকিনি ও ডাসার প্রতিনিধি
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মো. মিজানুর রহমান, কালকিনি ও ডাসার প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে দীর্ঘদিনের পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান ‘সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ’-এর নাম পরিবর্তনের উদ্যোগ নিয়ে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি, সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের উদ্যোগ ও অবদানে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে গড়ে ওঠে। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি এ অঞ্চলে শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে আসছে। সম্প্রতি সরকারি নীতিমালার আওতায় কলেজটির নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে—এমন খবরে স্থানীয়দের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

সচেতন মহল ও সাবেক শিক্ষার্থীরা বলেন, ব্যক্তি বা রাজনৈতিক পরিচয়ের বাইরে শিক্ষা বিস্তারে কারও অবদান থাকলে তার স্বীকৃতি থাকা উচিত। তাদের মতে, কলেজটি সরকারি করার প্রক্রিয়া সম্পন্ন হলেও বর্তমান নাম বহাল রাখা যেতে পারে।

স্থানীয়দের দাবি, কলেজটি সরকারি করার ক্ষেত্রে তাদের আপত্তি নেই; বরং সরকারি করার উদ্যোগকে তারা স্বাগত জানান। তবে সরকারি করার সময় ‘সৈয়দ আবুল হোসেন’ নামটি বহাল রাখার দাবি জানিয়েছেন তারা।

তারা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানটির সঙ্গে দীর্ঘদিনের নাম ও স্থানীয় মানুষের আবেগ জড়িয়ে আছে। তাই নাম পরিবর্তনের আগে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীদের মতামত বিবেচনা করার আহ্বান জানান তারা।

স্থানীয়দের দাবি, কলেজটির সরকারি করার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার পাশাপাশি বর্তমান নাম বহাল রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।