Nabadhara
ঢাকারবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে নানা বাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশুর

ফরিদপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথায় নানা বাড়ি থেকে মায়ের সঙ্গে ইজিবাইকে করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় হাফসা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা ও ইজিবাইকচালক আহত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনাপুর-মাঝারদিয়া সড়কের কাগদী বাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফসা নগরকান্দা উপজেলার জুঙ্গুরদী এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আনিস মোল্যার ছোট মেয়ে এবং সালথা উপজেলার মিনহাজদিয়া গ্রামের মঞ্জুর মোল্যার নাতনি।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার মামার সঙ্গে সালথার সোনাপুর ইউনিয়নের মিনহাজদিয়া গ্রামে নানা বাড়িতে বেড়াতে যায় হাফসা। রোববার দুপুরে মা চামেলি বেগম তাকে নিয়ে ইজিবাইকে করে নগরকান্দার নিজ বাড়ির উদ্দেশে রওনা হন।

পথে কাগদী বাজার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ইজিবাইকটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে পড়ে যায়। এ সময় হাফসা ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত শিশুটির মা ও ইজিবাইকচালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।