Nabadhara
ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারী মিনি সুন্দরবন ইকোপার্কের সৌন্দর্য রক্ষায় উপজেলা প্রশাসনের উদ্যোগ

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 

‘অবহেলা-আগাছায় গ্রাস করছে চিতলমারীর মিনি সুন্দরবন ইকোপার্ক, হারাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বাগেরহাটের চিতলমারী উপজেলার অন্যতম আকর্ষণীয় বিনোদনকেন্দ্র মিনি সুন্দরবন ইকোপার্কের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ইকোপার্কের চারপাশে জমে থাকা আগাছা, ঝোপঝাড় ও জঙ্গল পরিষ্কার করা হয়। দীর্ঘদিন ধরে পার্কের ভেতরে আগাছা ও অপ্রয়োজনীয় ঝোপঝাড় জমে যাওয়ায় এর প্রাকৃতিক সৌন্দর্য ব্যাহত হচ্ছিল। একই সঙ্গে দর্শনার্থীদের হাঁটাচলায়ও বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। পরিচ্ছন্নতা অভিযানের ফলে পার্কটি আবারও তার স্বাভাবিক সৌন্দর্য ও মনোরম পরিবেশ ফিরে পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, চিতলমারী মিনি সুন্দরবন ইকোপার্কটি স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা বিনোদনপ্রেমীদের জন্য একটি প্রিয় স্থান। পার্কটির প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা ও সার্বিক পরিবেশ সুন্দর রাখতে এ পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতেও পার্কটির রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্যবর্ধনে উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

এদিকে একই দিনে পার্শ্ববর্তী ফকিরহাট উপজেলার ইউএনওর নেতৃত্বে লোকজন নিয়ে চিত্রা নদীর ওপারের অংশেও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা এলজিইডির পরিচ্ছন্নতাকর্মী এবং ডুমুরিয়া ও আরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট দলের সদস্যরা অংশ নেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সিফাত-আল-মারুফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আহম্মেদ ইকবাল, উপজেলা সহকারী প্রকৌশলী মাজেদুল ইসলাম, চিতলমারী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী রুনা গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।