Nabadhara
ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা

Link Copied!

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত নৈসর্গিক লাউচাপড়া পর্যটন কেন্দ্রের আধুনিকায়ন ও উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফররুখ আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্ম সচিব) আবু সেলিম মাহমুদ উল হাসান।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে সভায় বিভাগীয় বন কর্মকর্তা নুরুল করিম, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মোকাম্মেল হক, সহসভাপতি আব্দুল্লাহ আল মোকাদ্দেস রিপন, সহসভাপতি আকতার হোসেন, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল, সহকারী প্রধান শিক্ষক মেসবাহ উল তুহিন, লাউচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, হোটেল ব্যবসায়ী মোবারক হোসেন ও জয় ডাংগো বক্তব্য দেন।

সভায় ‘বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া পর্যটন উন্নয়ন’ প্রকল্পের মাধ্যমে পর্যটন কেন্দ্রটির আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় প্রকল্পের নকশা ও উন্নয়ন পরিকল্পনা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়।

উন্মুক্ত আলোচনায় বক্তারা লাউচাপড়া পর্যটন কেন্দ্রকে আধুনিক ও পর্যটকবান্ধব হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে উন্নতমানের শিশু পার্ক, রাইড শেয়ারিং ব্যবস্থা, গারো সম্প্রদায়ের ঐতিহ্য তুলে ধরার স্থাপনা, আধুনিক হোটেল-মোটেল, পর্যটকদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা, লাইব্রেরি এবং প্রতিবন্ধীবান্ধব ওয়াচ টাওয়ার নির্মাণের দাবি জানানো হয়।

এ ছাড়া বকশীগঞ্জ থেকে লাউচাপড়াগামী সড়ক প্রশস্ত ও উন্নত করা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ক্যাম্প স্থাপন এবং মিনি চিড়িয়াখানা স্থাপনের প্রস্তাবও তুলে ধরেন স্থানীয়রা।

কনসালটেন্ট সভায় লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মতামত নেওয়া হয়। আলোচনায় উঠে আসা প্রস্তাবগুলো প্রকল্পের উন্নয়ন পরিকল্পনায় বিবেচনার আশ্বাস দেওয়া হয়।

লাউচাপড়া পর্যটন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ায় সভা থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং স্থানীয় সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।