Nabadhara
ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে নারী বিক্রেতাসহ গ্রেপ্তার ৯, ইয়াবা উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে নারীসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাতে শহরের মাদকের হটস্পট হিসেবে পরিচিত নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। শনিবার সকাল ১১টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সুইপার কলোনি এলাকার মৃত জীবনের মেয়ে শ্রী মুনি (৪০), খাস নওগাঁ এলাকার সামছুল হকের ছেলে শাওন (৪২), পৌরসভার বাগবাড়ি পূর্বপাড়া এলাকার মৃত সুবেদ আলীর ছেলে মানিক (৩৮), পাটালির মোড় শাহি মসজিদ এলাকার শাহিনের ছেলে রাকিব (১৯), হাট নওগাঁ এলাকার সাজ্জাদ হোসেন সান্টুর ছেলে আবির হোসেন (১৯), কুমাইগাড়ি এলাকার রমজান আলীর ছেলে মাসুদ রানা (৩২), সদর উপজেলার আনন্দনগর গ্রামের শুকুর আলীর ছেলে সিয়াম (১৯), আত্রাই উপজেলার বড় সাওতা গ্রামের মৃত আক্কাসের ছেলে মনোয়ার হোসেন (৪৮) এবং মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বিক্রমপুর বড় মোকাম বাজার এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে রাজু মিয়া (৩২)।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের তথ্যের ভিত্তিতে ডিবি ও সদর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। অভিযানে শ্রী মুনিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে তিনটি ছোট পলি প্যাকে ৩০০টি করে এবং আরেকটি পলি প্যাকে ২৭০টি—মোট ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় মাদক বিক্রিতে সহযোগিতার অভিযোগে মানিক ও শাওনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে মাদক সেবন ও জনসাধারণের বিরক্তি সৃষ্টির অভিযোগে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ সুপার আরও বলেন, শহরের ওই দুই এলাকায় এর আগেও একাধিকবার অভিযান চালিয়ে মাদকসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরও মাদক কেনাবেচা বা সেবন অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বড় পরিসরে অভিযান পরিচালনা করা হবে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

গ্রেপ্তারদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।