Nabadhara
ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জেলা জামায়াতের উদ্যোগে দৌলতপুরে বন্যাকবলিত ৬৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন এমপি আমির হামজা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বন্যাকবলিত তিনটি ইউনিয়নের ৬৫০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে উপজেলার ফিলিপনগর, চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের মাঝে শুকনা খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধসামগ্রী বিতরণ করা হয়। বন্যাকবলিত ১০টি স্থানে উপস্থিত বন্যার্তদের হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক, সহকারী সেক্রেটারি রবিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহবুব মাজহার, দৌলতপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা বেলাল উদ্দিন, নায়েবে আমির আরজ উল্লাহ, সহকারী সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বুলবুল এবং কুষ্টিয়া ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী খাজা উদ্দিনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

এ সময় জামায়াতের নেতারা বন্যাকবলিত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগ ও দুর্দশার কথা শোনেন। পাশাপাশি সংকটকালীন সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, উপজেলার তিনটি ইউনিয়নের অন্তত ৪০টি গ্রামের প্রায় ৬০ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। বন্যার পানিতে অনেকের বাড়িঘর ডুবে যাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন।

এদিকে পদ্মা নদীর পানি কমতে শুরু করায় বন্যাকবলিত মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে তাদের দুর্ভোগ এখনও কাটেনি। বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।