Nabadhara
ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে মাদ্রাসার মাঠের মাঝের রাস্তা অপসারণের দাবিতে মানববন্ধন

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
সেপ্টেম্বর ২০, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে বালিধা-পাঁচাকড়ি দাখিল মাদ্রাসার মাঠের মাঝ দিয়ে যাওয়া রাস্তা অপসারণ এবং সুপারসহ শিক্ষকদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মাদ্রাসার সামনে ওই সড়কে দাঁড়িয়ে শিক্ষক-শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন। পরে মানববন্ধন শেষে শতাধিক শিক্ষক-শিক্ষার্থী মাদ্রাসার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।

মানববন্ধনে মাদ্রাসার সুপার আবু বক্কার সিদ্দিক, সহসুপার আব্দুল হামিদ, আব্দুল আজিজসহ শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য দেন।

এ সময় সুপার আবু বক্কার সিদ্দিক ও সহসুপার আব্দুল হামিদ বলেন, বালিধা-পাঁচাকড়ি দাখিল মাদ্রাসাটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত। ১৯৭৪ সালের পর স্থানীয় আকুঞ্জিপাড়ার কয়েকটি পরিবারের চলাচলের সুবিধার্থে মাদ্রাসার মাঠের মাঝ দিয়ে ঘরোয়াভাবে একটি কাঁচা রাস্তা তৈরি করা হয়।

তাদের দাবি, রাসাটি প্রতিষ্ঠানের মাঠের মাঝ দিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের চলাচল ও খেলাধুলায় বিঘ্ন ঘটছে। একই সঙ্গে দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে। এ কারণে মাদ্রাসার উত্তর-পশ্চিম পাশ দিয়ে এলাকাবাসীর চলাচলের জন্য বিকল্প রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে।

তারা আরও বলেন, বিকল্প রাস্তাটিতে ইউনিয়ন পরিষদের প্রকল্পের সলিং নির্মাণের জন্য এখনো ইট-বালি ফেলা হয়নি। ফলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের পক্ষ থেকে ওই রাস্তায় কোনো ধরনের বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না। তবে স্থানীয় কয়েকজন ব্যক্তি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করতে নানা ধরনের ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন তারা।

সুপার ও শিক্ষকরা অভিযোগ করেন, এর অংশ হিসেবে গত ১৫ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। তারা মামলাটিকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানান।

মানববন্ধন থেকে শিক্ষার্থীদের চলাচল ও খেলাধুলায় বিঘ্ন সৃষ্টিকারী রাস্তা অপসারণ, মামলার সুষ্ঠু তদন্ত এবং বিষয়টির সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।