একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সুনামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে জেলা ছাত্রদল।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা ছাত্রদলের সভাপতি উবায়দুল ইসলাম হক ও সাধারণ সম্পাদক তারেক মিয়ার যৌথ নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
অভিযানে কলেজ ক্যাম্পাস ও আশপাশের ঝোপঝাড় পরিষ্কার করা হয়। পাশাপাশি মশাবাহিত রোগ প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচিতে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রহল কিরণ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাহুলসহ জেলা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ কর্মীরা অংশ নেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, সাধারণ শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা এবং ক্যাম্পাসের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এ ধরনের জনকল্যাণমূলক সামাজিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

