Nabadhara
ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সংবাদ প্রকাশের পর আলফাডাঙ্গায় নদীভাঙনের গুজবে তুলে নেওয়া সড়কের ইট ফেরত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ২০, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় নদীভাঙনের গুজব ছড়িয়ে রাতের আঁধারে গ্রামীণ সড়ক থেকে ইট তুলে নেওয়ার অভিযোগের পর তা ফেরত দেওয়া হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও প্রশাসনের নির্দেশের পর রোববার সড়ক থেকে তুলে নেওয়া ইটগুলো আগের জায়গায় বসিয়ে দেওয়া হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে অভিযুক্ত গোলাম কুদ্দুসের ভাতিজা মাসুদ মোল্যাসহ সংশ্লিষ্টরা সড়কে গিয়ে ইটগুলো ফেরত দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়াইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বুড়াইচ ইউনিয়নের চর খোলাবাড়িয়া গ্রামের আলহেরা দাখিল মাদ্রাসা সংলগ্ন সড়কের প্রায় ৩০০ মিটার অংশের ইট নদীভাঙনের অজুহাতে তুলে নেওয়ার অভিযোগ ওঠে। এতে সড়কটি খানাখন্দ ও কাদামাটিতে পরিণত হয়। ফলে চর খোলাবাড়িয়া ও দিগনগর গ্রামের কয়েক শতাধিক মানুষের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়।

এ ঘটনায় শনিবার (১৯ সেপ্টেম্বর) বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। ওই দিন আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) রতন কুমার মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে অভিযুক্তদের বাড়িতে গিয়ে ইট রাখার বিষয়টির সত্যতা পান এবং তিন দিনের মধ্যে সড়কে ইটগুলো ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন।

এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে ভুক্তভোগীদের পক্ষে বাবুল শেখ শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ করেন।

প্রশাসনের নির্দেশ ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নির্ধারিত সময়ের আগেই সড়ক থেকে তুলে নেওয়া ইটগুলো আগের স্থানে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।