Nabadhara
ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সরাইলে তিতাসের বুকে নৌকার ঝড়, হাজারো মানুষের উচ্ছ্বাস

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সেপ্টেম্বর ২০, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নে তিতাস নদীর বুকে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৬। নৌকা বাইচকে ঘিরে নদীর দুই পাড়ে নামে হাজারো মানুষের ঢল। ঢাক-ঢোলের শব্দ আর প্রতিযোগী নৌকার ছুটে চলায় উৎসবমুখর হয়ে ওঠে তিতাসের পাড়।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে দেওড়া, মলাইশ ও গাজীপুর এলাকাবাসীর উদ্যোগে এ নৌকা বাইচের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ছয়টি দল এতে অংশ নেয়।

দুপুর থেকেই নৌকা বাইচ দেখতে তিতাস নদীর দুই পাড়ে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলো পাল্লা দিয়ে ছুটে চললে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ঢাক-ঢোলের তালে পুরো এলাকায় তৈরি হয় উৎসবের আমেজ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফুল করিম রিপন।

নৌকা বাইচে সভাপতিত্ব করেন লায়ন মো. আবদুর রহিম।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ক্ষমতাপুর গ্রামের দল। দ্বিতীয় স্থান অর্জন করে বুড্ডা গ্রামের দল এবং তৃতীয় স্থান অর্জন করে ইকতার গ্রামের দল।

ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে আসা দর্শনার্থীরা জানান, এমন আয়োজন গ্রামীণ বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিবছর এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে করার প্রত্যাশা জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।