Nabadhara
ঢাকাসোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 
সেপ্টেম্বর ২১, ২০২৬ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

মাগুরার মহম্মদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়াম কক্ষে এ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রি।

প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীরা পৃথক গ্রুপে নৃত্য, নজরুলসংগীত, চিত্রাঙ্কন, রচনা, অভিনয়, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন বিষয়ে অংশ নেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাদমান আকিব, আমিনুর রহমান কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. ওসমান আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুধাংশু কুমার বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার প্রণব কুমার পোদ্দার, তথ্যসেবা কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এমিলিয়া জামান সেতু, নাট্যকার ও কলামিস্ট মো. সালাহউদ্দীন আহম্মেদ মিল্টন, অন্তরা সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি দিলীপ কুমার বিশ্বাসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই দারিদ্র্য ও নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বেড়ে ওঠেন তিনি। পরবর্তী সময়ে সাহিত্য, সংগীত ও সাংবাদিকতার মাধ্যমে বাংলা ভাষা ও সংস্কৃতিতে অসামান্য অবদান রাখেন।

বক্তারা আরও বলেন, নজরুলের সৃষ্টিশীল জীবন ছিল প্রায় ২৩ বছরের। এই স্বল্প সময়ে তিনি গান, কবিতা, উপন্যাস, প্রবন্ধ ও নাটকসহ সাহিত্যের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ সৃষ্টি রেখে গেছেন। বাংলা সাহিত্যে ‘বিদ্রোহী কবি’ হিসেবে খ্যাতি পেলেও তাঁর সৃষ্টিকর্মের পরিধি ছিল বহুমাত্রিক।

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা পরবর্তী সময়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।