Nabadhara
ঢাকাসোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফেনী প্রতিনিধি
সেপ্টেম্বর ২১, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্যের অভিযোগ তুলে ফেনীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের মিজান রোড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফেনী প্রেসক্লাবের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মজিবুর রহমানসহ সংগঠনের নেতারা।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।