Nabadhara
ঢাকাসোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা

আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সেপ্টেম্বর ২১, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সখিপুর ইউনিয়ন পরিষদে রাইটস যশোর (RIGHTS Jessore)-এর বাস্তবায়নে এবং ‘দ্য ফ্রিডম ফান্ড’ (The Freedom Fund)-এর কারিগরি ও আর্থিক সহায়তায় পরিচালিত ‘Enhancing Protection of Child Sex Trafficking (CST) Survivors in Bangladesh’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

সখিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাজু পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইউনুস আলী। এ ছাড়া ইউপি সচিব গোলাম রব্বানী এবং রাইটস যশোরের প্রজেক্ট অফিসার সাইফুল ইসলাম উপস্থিত থেকে বক্তব্য দেন। বিষয়ভিত্তিক উপস্থাপনা ও সভার সার্বিক সমন্বয় করেন সোশ্যাল মোবিলাইজার মাধুরী রানী সরকার।

সভায় প্যানেল চেয়ারম্যান সাজু পারভীন সখিপুর ইউনিয়নকে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে পরিচালিত এ প্রকল্পের জন্য নির্বাচিত করায় রাইটস যশোরকে ধন্যবাদ জানান। তিনি শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার আশ্বাস দেন।

সভায় বক্তারা শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটিগুলোর কার্যকর ভূমিকা, ঝুঁকিপূর্ণ শিশুদের চিহ্নিতকরণ, স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং পাচার ও শোষণের শিকার শিশুদের প্রয়োজনীয় সেবা ও সুরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় শিশু সুরক্ষায় ইউনিয়ন পরিষদ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, স্থায়ী কমিটির সদস্য ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

সভায় ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্থায়ী কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।