Nabadhara
ঢাকাসোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৪৩ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে ও মাদক উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ২১, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৪৩ লাখ ৮ হাজার টাকা মূল্যের ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ৪৭ বিজিবির অধীন প্রাগপুর বিওপির একটি টহল দল প্রাগপুর বাজারে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬০০টি স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।

অন্যদিকে, রোববার রাত ১০টা ২০ মিনিটের দিকে কাজীপুর বিওপির টহল দল কাজীপুর রিফিউজিপাড়া মাঠে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৩ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, পৃথক অভিযানে উদ্ধার করা স্মার্টফোনের ডিসপ্লে ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৪৩ লাখ ৮ হাজার টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে অভিযান পরিচালনা করে আসছে। সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে বিজিবির তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।