Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে বাল্যবিবাহ, মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা

সৌরভ অধিকারী শুভ, শেরপুর (বগুড়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

সৌরভ অধিকারী শুভ, শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ নিরোধ, মাদক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, যৌতুক ও মানবপাচার রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শেরপুর শহীদিয়া আলিয়া (কামিল) মাদরাসা মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে এবং শেরপুর শহীদিয়া আলিয়া (কামিল) মাদরাসার শরীরচর্চা শিক্ষক মাহমুদুল্লাহ কাফির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাঈম হাসান, শেরপুর উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন আকতার পুটি, শেরপুর শহীদিয়া আলিয়া (কামিল) মাদরাসার সভাপতি আলী হাসান, অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, সাংবাদিক ইফতেখার আলম ফরহাদ, শিক্ষার্থী ইসরাত জাহান ও রুহুল আমিন সাগর।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদরাসার শিক্ষার্থী আসওয়াদ।

সভায় বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা বলেন, বাল্যবিবাহ বন্ধ, মাদক নিয়ন্ত্রণ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, এসব সামাজিক সমস্যা প্রতিরোধে প্রশাসন সবসময় সজাগ রয়েছে। তবে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সচেতনতা ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।