Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনোহরদীতে ভোক্তা অধিকার অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা

নরসিংদী প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে তিন ব্যবসায়ীকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চালাকচর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমানের নেতৃত্বে হোটেল, মিষ্টি, মুদি, কসমেটিকস ও ওষুধের দোকানে অভিযান চালানো হয়।

অভিযানকালে মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন ও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্তদের মধ্যে একজন হোটেল ব্যবসায়ী, একজন কসমেটিকস ব্যবসায়ী ও একজন ওষুধ ব্যবসায়ী রয়েছেন। তাদের কাছ থেকে মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শাহনেওয়াজ, মো. মোবারক হোসেন এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।