Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

ঝালকাঠি প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদারের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের উপজেলা প্রাণকেন্দ্র থেকে শুরু হয়ে সাধনার মোড়, ফায়ার সার্ভিস ও আমতলা মোড় প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদসহ জেলা ও শহর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া রাজাপুর, কাঠালিয়া, নলছিটি ও ঝালকাঠি সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং জেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

মিছিল থেকে সারাদেশে নৈরাজ্য, সহিংসতা ও অস্থিতিশীলতার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে প্রেসক্লাবের সামনে মিছিল শেষ হলে সেখানে নেতাকর্মীরা নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।