Nabadhara
ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতালে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

শামীম শেখ , গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ , গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ-জীবাণু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান যৌথভাবে পরিচালনা করেছে জেলা পরিষদ ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এ কার্যক্রম শুরু হয়। পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি অংশ নিয়ে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা শাখার চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মিয়া।

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি মনজুরুল আলম দুলাল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মারুফ হাসানসহ রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের একঝাঁক স্বেচ্ছাসেবক।

এ সময় তারা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরের ময়লা এবং বাইরের চত্বর, ড্রেন এবং আঙিনায় জমা থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

অভিযান পরিদর্শনকালে জেলা পরিষদ প্রশাসক ও রেড ক্রিসেন্ট রাজবাড়ী জেলা শাখার চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মিয়া বলেন, “আমাদের সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় পরিচ্ছন্নতা কর্মীর সংখ্যা খুবই কম, ফলে দ্রুত ময়লা জমে স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। হাসপাতালের জনবল সংকট বিবেচনায় আমরা নিজস্ব উদ্যোগেই এই পরিচ্ছন্নতা কার্যক্রমের হাত দিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় রাজবাড়ীর জেলা সদর হাসপাতালসহ প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুব রেড ক্রিসেন্টের সদস্যদের মাধ্যমে এই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হবে।”

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মারুফ হাসান বলেন, “প্রতিদিন এই হাসপাতালে গড়ে ১,০০০ থেকে ১,৫০০ রোগী ও স্বজন আসা-যাওয়া করেন। তাদের মাধ্যমে হাসপাতাল নোংরা হয়। সেই তুলনায় আমাদের পরিচ্ছন্নতা কর্মী অত্যন্ত অপ্রতুল। আমরা ভেতরের পরিবেশ পরিষ্কার রাখার সর্বোচ্চ চেষ্টা করলেও বাইরে জনবল সংকটে কাজ বাধাগ্রস্ত হয়। আজকের এই পরিচ্ছন্নতা অভিযান আমাদের অনেক উপকারে এলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।