Nabadhara
ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফেনী প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফেনীর সোনাগাজীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের আল হেলাল একাডেমির সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টের শহীদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর ছিদ্দিক মারুফের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবুল মনজুর সবুজের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ সেলিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিক ওয়াদুদ ও সদস্য সচিব ছালাহ উদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ জানান এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।