Nabadhara
ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে অটো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মাছের ড্রামবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জয়দেবপুর-টঙ্গী-বনমালা সড়কের ধীরাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাজীপুর মহানগরের হায়দ্রাবাদ এলাকার আবুল কাশেমের ছেলে মহিউদ্দিন (৪২), একই এলাকার আব্দুল মালেকের ছেলে জামাল হোসেন (৪৪) এবং আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ধীরাশ্রম এলাকায় রং সাইড দিয়ে আসা একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মাছের ড্রামবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং অটোরিকশায় থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও তিনজন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রাক জব্দ করেছে। একই সঙ্গে ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ এবং চালকের দায়িত্বে কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

দুর্ঘটনার পর জয়দেবপুর-টঙ্গী-বনমালা সড়কে কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।