Nabadhara
ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাশিয়ানীতে বিএসআরএম স্টিলের গ্রাহক সমাবেশ

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে দেশের শীর্ষস্থানীয় ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএসআরএমের উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ভাটিয়াপাড়ায় মেসার্স নাহার এন্টারপ্রাইজের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মেসার্স নাহার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. জামিনুর রহমান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসআরএমের রিজিওনাল ম্যানেজার মো. শাহাদাত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএসআরএমের কারিগরি প্রকৌশলী ইঞ্জিনিয়ার আসিফ আহমেদ ও টেরিটরি ম্যানেজার বিলাশ কুমার দাসসহ স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, নির্মাণসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানটির গ্রাহকরা।

সমাবেশে বিএসআরএমের বিভিন্ন পণ্য, নিরাপদ ও টেকসই ভবন নির্মাণ, পণ্যের গুণগত মান এবং গ্রাহকসেবা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, নির্মাণশিল্পে মানসম্মত ও নিরাপদ নির্মাণসামগ্রীর গুরুত্ব অনেক। গ্রাহকদের চাহিদা অনুযায়ী উন্নতমানের পণ্য ও সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

সমাবেশ শেষে গ্রাহকদের অংশগ্রহণে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।