Nabadhara
ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

আনিস সুমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

আনিস সুমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

‘অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় নাগরিক প্রকল্পের আওতায় র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়ন, নাগরিকতা ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে এবং উই ক্যান বাংলাদেশ ও নকশীকাঁথার আয়োজনে র‍্যালিটি উপজেলা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পাবলিক লাইব্রেরির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নাগরিক কমিটির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী। প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ওসিসি কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস ও উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক কাজল রায় চৌধুরী।

আলোচনা সভায় বক্তারা তথ্য অধিকার আইন, নাগরিকের অধিকার, তথ্য পাওয়ার গুরুত্ব, সরকারি দপ্তর থেকে তথ্য পাওয়ার পদ্ধতি ও আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকারের ভূমিকা তুলে ধরা হয়।

বক্তারা বলেন, তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন, তথ্য প্রদানকারী কর্মকর্তাদের দায়িত্বশীলতা এবং নাগরিকদের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে।

এ সময় বক্তব্য দেন সাবেক সহকারী অধ্যাপক শাহানা হামিদ, সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক শিক্ষক নজরুল ইসলাম, সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, অ্যাডভোকেট মুনসুর আলী, সাংবাদিক আনিস সুমন, জয়িতা নারী সংগঠনের পরিচালক অষ্টমী মালো ও সাবেক ইউপি সদস্য বেবী নাজনীন। এছাড়া উপজেলা ও ইউনিয়ন নাগরিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।