Nabadhara
ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদিখান বাজারে বিক্রয় নিষিদ্ধ ১৩ কেজি পিরানহা জব্দ

Link Copied!

নাদিম হায়দার, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারে অভিযান চালিয়ে সরকার কর্তৃক বিক্রয় নিষিদ্ধ ১৩ কেজি ৫০০ গ্রাম পিরানহা মাছ জব্দ করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সিরাজদিখান বাজারে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্র সহকারী মো. সিরাজুল ইসলাম।

অভিযানকালে বাজারে বিক্রির জন্য রাখা নিষিদ্ধ পিরানহা মাছগুলো জব্দ করা হয়। পরে জব্দ করা মাছগুলো ইছাপুরা ইউনিয়নের জান্নাতুল ফেরদৌস ইসলামিয়া কওমি মাদ্রাসার মাওলানা ওমর ফারুকের কাছে বিতরণ করা হয়।

মৎস্য দপ্তর সূত্র জানায়, সরকার কর্তৃক নিষিদ্ধ মাছের বিক্রি ও বাজারজাতকরণ বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষিদ্ধ পিরানহা মাছের বিক্রি ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।