Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার, ৪ জেলে আটক

কয়রা (খুলনা) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৯:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

কয়রা (খুলনা) প্রতিনিধি

সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের অধীন মারকি খাল এলাকায় বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে চার জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে দুটি নৌকা, অবৈধ ভেশাল জাল, নিষিদ্ধ কীটনাশক ও চিংড়ি মাছ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নলিয়ান স্টেশনের বনরক্ষীরা উপস্থিত ছিলেন।

আটক জেলেরা হলেন—রফিকুল ইসলাম (৫২), আয়ুব আলী গাজী (৫৫), দিদারুল গাজী (৩০), হামিদ গাজী এবং আবুল হাসান (৩০)।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান জানান, বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।