Nabadhara
ঢাকাবুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে জমি দখলের চেষ্টা ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাকেরগঞ্জ(বরিশাল)প্রতিনিধি
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ(বরিশাল)প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে জমি দখলের চেষ্টা, দোকানঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ভুক্তভোগীর বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. তারেক খান। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, বাকেরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ৪৩ নম্বর রুনসী মৌজার এসএ খতিয়ান নম্বর-১৮৫ এবং হাল দাগ নম্বর ১৬৫-১৬৯-এর ১৪ শতাংশ জমি সাবকবলা দলিলমূলে ক্রয় করে দীর্ঘদিন ধরে তারা ভোগদখলে রয়েছেন।

তারেক খান অভিযোগ করেন, উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর গ্রামের মো. তরিকুল ইসলাম ও মিরাজ হাওলাদার তাদের ক্রয় করা ওই সম্পত্তি জবরদখলের জন্য বিভিন্ন সময় চক্রান্ত করে আসছেন।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তরিকুল ইসলাম ও মিরাজ হাওলাদারসহ কয়েকজন ধারালো দা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তাদের জমিতে অনধিকার প্রবেশ করেন। এ সময় তারা দোকানঘরে হামলা ও ভাঙচুর চালান। বাধা দিতে গেলে তার নিকটাত্মীয় সিদ্দিকুর রহমানকে মারধর করে আহত করা হয়। হামলায় প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জমি রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেন মো. তারেক খান।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত তরিকুল ইসলাম ও মিরাজ হাওলাদারের বক্তব্য জানা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।