Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, নারীসহ আহত ৩

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
অক্টোবর ১, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের নারীসহ তিনজনকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

আহতরা হলেন—উপজেলার গারুড়িয়া ইউনিয়নের গাভীখোলা গ্রামের মৃত সুধাংশু কুমার দাসের ছেলে সুমন কুমার সরকার (৪০), তাঁর মা মঞ্জু রানী (৬০) ও স্ত্রী মৌরানী দাস (৩৫)।

লিখিত অভিযোগে একই গ্রামের মৃত মোন্তাজ উদ্দিন সিকদারের ছেলে সিদ্দিকুর রহমান (৬০) ও তাঁর ছেলে মুহিদ সিকদারকে (১৮) অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সুমন কুমার সরকারের সঙ্গে প্রতিবেশী সিদ্দিকুর রহমানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও বিরোধের সমাধান হয়নি বলে অভিযোগ।

গত ২৯ সেপ্টেম্বর সুমনের বাড়ির আঙিনায় সিদ্দিকুর রহমান বিভিন্ন প্রজাতির গাছ লাগাতে গেলে সুমন এতে প্রতিবাদ করেন। এ সময় তাকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সুমনের চিৎকার শুনে তাঁর মা ও স্ত্রী এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, এ সময় সুমনের স্ত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন এবং সুমনের পকেট থেকে নগদ টাকা নিয়ে যাওয়া হয়।

পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, সিদ্দিকুর রহমান অবসরপ্রাপ্ত সেনাসদস্য। অবসরের পর তিনি বাড়ির আশপাশের কয়েকটি হিন্দু পরিবারের জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে সালিস বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও তিনি তা মানেননি বলে স্থানীয়দের অভিযোগ।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিনে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।